২ ঘণ্টা অবরোধের পর যান চলছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

কুমিল্লা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৫:০৯আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৫:৫৪

কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতা এলাকায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় এই দুর্ঘটনার পর থেকে দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে মহাসড়কে দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 

পুলিশ জানায়, স্থানীয়রা সেখানে একটি ফুটওভার ব্রিজের দাবি করেছেন। সাত দিনের মধ্যে ফুটওভার ব্রিজের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। এই শর্তে দুপুর ২টার দিকে মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছেন স্থানীয়রা। 

এর আগে দুপুর ১২টায় মহাসড়কের মুরাদনগরের গোমতা এলাকায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রী নিহত হয়। সে গোমতা এলাকার সাইফুল ইসলামের মেয়ে। দুর্ঘটনার পর থেকে ড়ক অবরোধ করেন স্থানীয়রা। 

আরও পড়ুন: ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রত্যক্ষদর্শী নিহতের সহপাঠী রিফাত জানায়, প্রাইভেট পড়ে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক সাদিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঢাকা থেকে কুমিল্লাগামী বাসের যাত্রী নোমান বিন আশ্রাফ বলেন, ‌‘দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। এখন গাড়ি ছেড়েছে। তবে থেমে থেমে চলছে। যানজটে বহু মানুষ ভোগান্তিতে পড়েছেন।’

কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘শিক্ষার্থীর নিহতের পর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় তারা সাত দিনের মধ্যে ফুটওভার ব্রিজ বানিয়ে দেওয়ার দাবি জানান। আমরা জনস্বার্থে ফুটওভার ব্রিজের বানানোর আশ্বাস দিয়েছি। এখন যান সড়কে যানচলাচল করছে। স্বাভাবিক হতে সামান্য সময় লাগবে।’

/এসএইচ/
সম্পর্কিত
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, আটকে আছে গাড়ি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম