প্রেমিকার সঙ্গে সম্পর্ক গড়ায় বন্ধুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০২ নভেম্বর ২০২২, ২৩:০৩আপডেট : ০২ নভেম্বর ২০২২, ২৩:০৩

এক কিশোরীর সঙ্গে দুই বন্ধুর প্রেমের সম্পর্কের জেরে চট্টগ্রামের বাকলিয়ার রাকিবুল ইসলাম রিকাতকে (২১) হত্যা করা হয়। ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতারের পর এমন তথ্য পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার মোহছেন আউলিয়া মাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ হত্যায় জড়িত দুই জনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যে চন্দনাইশ থানাধীন রুবেল নামে এক ব্যক্তির ভাড়া ঘর থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছোরা। 

গ্রেফতার দুই জন নগরের চান্দগাঁও এলাকার সফি হাজীর বিল্ডিংয়ের হাজী মো. সফির ছেলে মো. গোলাম কাদের অরফে হৃদয় (১৯) ও একই এলাকার মো. আবু তাহেরের ছেলে মো. সাকিব (২১)। 

বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, রিকাত নামে এক যুবককে হত্যার ক্লু উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও তিন জন আরমান, আরজু, সানিফ এখনও পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

ওসি আরও জানান, রিকাতসহ বাকি পাঁচ জনই টিকটকের সঙ্গে জড়িত ছিল। সাকিবের সঙ্গে ১৬ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই কিশোরী রিকাতের নতুন করে প্রেমের সম্পর্কে জড়ায়। বিভিন্ন সময় ফেসবুক, মেসেঞ্জারে নানা ধরনের এসএমএসের মাধ্যমে তাদের যোগাযোগ হতো। বিষয়টি মেনে নিতে পারেনি রিকাতের বন্ধু সাকিব। এ কারণে প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিতেই পরিকল্পিতভাবে রিকাতকে হত্যা করা হয়। 

উল্লেখ্য, সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কর্ণফুলী নদীর ঘাটকূল এলাকায় রিকাতকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি নগরীর চান্দগাঁও থানার খাজা রোড কমিশনার গলির মো. শরিফের ছেলে।

/টিটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি