গহিন বন থেকে হাতি এসে কেড়ে নিলো দুজনের প্রাণ

বান্দরবান প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ১৮:১৫আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৮:৩৪

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে দুজ‌নের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে লামার আজিজ নগরের সোহরান পাড়ায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন, সোহরান পাড়ার বাসিন্দা মৃত ফজর আলীর স্ত্রী খো‌দেজা বি‌বি (৬৫) ও আমির আলী (৭৩)। আহত ব্যক্তির নাম বয়াতী (৬৫)।

লামার বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যহাতির হামলার শিকার হ‌য়ে দুজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন। ‌নিহ‌ত দুজনের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি অঞ্চলের গহিন বন থেকে শুক্রবার দুপুরের দিকে দলছুট একটি হাতি সোহরান পাড়ায় এসে তাণ্ডব শুরু করে। তখন হাতির তাণ্ডবে খোদেজা বিবি মারা যান। প‌রে স্থানীয়রা আহত অবস্থায় আমির আলী ও বয়াতী‌কে উদ্ধার ক‌রে হাসপাতালে নি‌য়ে গেলে সেখানে আমির আলীও মারা যান।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
লামার টংকাবতীতে সেনা অভিযান, আটক ৯
পাহাড় ধসের আশঙ্কা, বান্দরবানের লামায় ৬০ রিসোর্ট বন্ধ ঘোষণা
রিসোর্টে কিশোরীকে ধর্ষণ ও অপহরণের ঘটনায় দুজন গ্রেফতার
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের