বিয়েবাড়িতে সংঘর্ষে বরসহ আহত ১৭

বান্দরবান প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৩, ১৩:৩৫আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৩:৩৬

বান্দরবানের লামায় বিয়েবাড়িতে ‘সামাজিক চাঁদা’ নিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে বর, কনের বাবা-মা, সমাজের সর্দারসহ তিন পক্ষের ১৭ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৫টায় লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– বর নাজমুল হোসেন (২১), কনের বাবা মো. হাসান (৫০), মা সালমা বেগম (৪০), পাড়ার সর্দার আব্দুল মান্নান (৪৮), এলাকার বাসিন্দা মো. রফিক (৪২), সাইফুল ইসলাম (৫২), মো. ইউসুফ (৩০), মো. আবু দাউদ (৪০), ঈমাম মেহেদী (১৮), বরপক্ষের বাদশা মিয়া (২৫), মো. রবিউল (১৭), মো. এরফান (২২), ইমরান (১৮), মোজাম্মেল (২১), সাঈম (১৭) মনি আক্তার (৫০), রেজিয়া বেগম (৬৫)।

খবর পেয়ে লামা থানা পুলিশের ২০ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কনের বাবা মো. হাসান ও পাশের বাড়ির মোবারক হোসেন জানান, আলীকদম উপজেলা সদরের বাজারপাড়া এলাকার মো. শাহজাহানের ছেলে নাজুমল ইসলামের সঙ্গে কনে ইয়াছমিন আক্তারের (১৮) বিয়ে ঠিক হয়। বুধবার পূর্ব শিলেরতুয়ায় নানার বাড়িতে অনুষ্ঠান করে কনেকে তুলে দেওয়ার আয়োজন করা হয়। ইতোমধ্যে অধিকাংশ মেহমান খাওয়া-দাওয়াও শেষ করেন। আরও কিছু মেহমান শেষ মুহূর্তের খাবার খাচ্ছিলেন। এলাকার মৌলভি ডেকে বর-কনের উপস্থিতিতে বিয়েও হচ্ছিল। এ সময় কথা ওঠে সামাজিক চাঁদা নিয়ে। তখন মেয়ের বাবা মো. হাসান বলেন, ‘এলাকার মুরুব্বি সাইফুল ইসলামসহ সামাজিক চাঁদা নিয়ে কথা হয়েছে।’ তখন পূর্ব শিলেরতুয়া সমাজের সর্দার আব্দুল মান্নান ক্ষিপ্ত হয়ে বলেন ‘আমি সমাজের সর্দার, আমি ছাড়া অন্য কেউ কীভাবে সমাজের চাঁদা ঠিক করে। এ নিয়ে কথা কাটাকাটি হলে বর ও কনে পক্ষের কয়েকজন মান্নানের গায়ে হাত তুললে তার ছোট ভাই মো. রফিক প্রতিবাদ করে। এ সময় তাকেও মারধর করা হয়।

বিষয়টি জানাজানি হলে সমাজের ৬০-৭০ জন লোক এসে বরপক্ষের মেহমান ও কনের লোকজনের ওপর হামলা চালায়। এতে বরসহ ১৭ জন আহত হয়। অনুষ্ঠান পণ্ড হয়ে যায় এবং অনেক খাবার নষ্ট হয়।

কনেপক্ষের অভিযোগ, হামলাকারী ভাঙচুরের পাশাপাশি বিয়ের মালামাল এবং মেয়েদের পরিহিত গহনা লুট করে নিয়ে গেছে।

কনের মা সালমা বেগম অভিযোগ করে বলেন, ‘এলাকার সবাইকে দাওয়াত দিতে পারিনি বলে এই ঘটনা ঘটেছে।’

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে উভয়পক্ষ থেকে নয় জনকে থানায় নিয়ে এসেছি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর ও কনেকে নিরাপদে তুলে দেওয়া হয়েছে।’ ক্ষতিগ্রস্ত লোকজন থানায় মামলা করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
লামার টংকাবতীতে সেনা অভিযান, আটক ৯
পাহাড় ধসের আশঙ্কা, বান্দরবানের লামায় ৬০ রিসোর্ট বন্ধ ঘোষণা
রিসোর্টে কিশোরীকে ধর্ষণ ও অপহরণের ঘটনায় দুজন গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম