বালুভর্তি নৌকায় স্পিড বোটের ধাক্কায় আহত ৬, নিখোঁজ ২

রাঙামাটি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ২২:৫৯আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২৩:০১

রাঙামাটির লংগদুতে বালু বোঝাই নৌকার সঙ্গে স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। এই ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

শুক্রবার (৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার কাট্টলিবিলের গাছটিলা নামক এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি থেকে জেলার বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে লিটন চাকমা (২০), এলিনা চাকমা (২০), নামে দুজন নিখোঁজ রয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বালু বোঝাই নৌকার চালক নজরুল ইসলাম বলেন, নৌকায় বালুভর্তি থাকায় আসতেই চলছিল। এর মাঝে আমি নৌকাতেই নামাজ শেষ করি। এই মধ্যেই দেখি একটি স্পিড বোট আমার নৌকায় মেরে দিয়েছে।

আহত স্পিড বোট চালক হিমেল চাকমা বলেন, আমার চোখে কিছু একটা পড়ছে। তা পরিষ্কার করতে করতেই হঠাৎ একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। তখন আর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি।

লংগদু থানার ওসি আরিফুল আমীন বলেন, খবর শুনে দ্রুত ঘটনাস্থলে আসি। প্রথমে স্থানীয়ভাবে নিখোঁজদের খোঁজার পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারাও নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে।

লংগদুর ইউএনও (ভারপ্রাপ্ত) জনি রায় বলেন, স্পিড বোটে থাকা আহত ছয় জনকে রাঙামাটি পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। আমরা এখনও ঘটনাস্থলে আছি। ডুবুরি দলসহ স্থানীয় লোকজনকে পানিতে নামানো হয়েছে। নিখোঁজের উদ্ধারে চেষ্টা করছি। যদি যাত্রীরা লাইফ জ্যাকেট পরতেন তাহলে যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পেতেও পারতো।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী