কাল খুলছে ১৮৩ কোটির ৪২ সেতুর দরজা

খাগড়াছড়ি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২২, ১৭:০৫আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৭:১৬

খাগড়াছড়িতে সোমবার (৭ নভেম্বর) সাধারণ মানুষের চলাচলে খুলে দেওয়া হচ্ছে ৪২টি সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে খাগড়াছড়ির এসব সেতুর উদ্বোধন করবেন। ইতোমধ্যে সেতুর উদ্বোধন উপলক্ষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও আশপাশে ব্যাপক প্রস্তুতি চলছে। ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে শহরের সড়কগুলো। 

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, ৪২টি সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৮৩ কোটি ৬০ লাখ টাকা। সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব সেতু নির্মাণ করা হয়েছে। 

সোমবার সকাল ৯টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপির উপস্থিত থাকার কথা রয়েছে। 

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগর নির্বাহী প্রকৌশলী মাহামুদ আল নুর সালেহীন বলেন, পার্বত্য চট্টগ্রামে বেইলি ব্রিজের পরিবর্তে সরকার আরসিসি ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর আওতায় তিন পার্বত্য জেলার সব বেইলি ব্রিজকে পর্যায়ক্রমে আরসিসি ব্রিজে রূপান্তরের কাজ চলছে। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম