কুমিল্লার মহাসমাবেশে লক্ষাধিক মানুষ জড়ো করতে চান বিএনপি নেতারা

কুমিল্লা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ২০:০৬আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ২০:০৬

আগামী ২৬ নভেম্বর (শনিবার) কুমিল্লায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। সেখানে লক্ষাধিক কর্মী জড়ো করার টার্গেট নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তাই সমাবেশকে সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে। সোমবার (৭ নভেম্বর) নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয় থেকে শুরু হয় লিফলেট বিতরণ। এরপর নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি চলে।

এতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুসহ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

কুমিল্লার মহাসমাবেশে লক্ষাধিক মানুষ জড়ো করতে চান বিএনপি নেতারা

লিফলেট বিতরণের সময় হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, এই সরকারের বিরুদ্ধে একদিন সময় দিয়ে আপনারা সমাবেশে আসুন। আমরা মহাসমাবেশ করবো। এই সমাবেশ থেকে তাদের পতন শুরু হবে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী