কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে ধর্মঘট, সাম্পান বেঁধে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৯ নভেম্বর ২০২২, ১৮:১৮আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৮:১৮

কর্ণফুলী নদী তীরের দুই সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে অনশন ধর্মঘট পালন করেছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন। বুধবার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চাক্তাই খালের মোহনায় এই অনশন ধর্মঘট পালন করা হয়। এতে স্থানীয় সাম্পান মাঝিরা নৌকা বেঁধে প্রতিবাদ জানিয়েছে।

নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান বলেন, ‘হাইকোর্টের আদেশের সাড়ে তিন বছর পরেও কর্ণফুলী দখল করে গড়ে ওঠা দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়নি। এসব স্থাপনা দিন দিন কর্ণফুলীকে আরও বেশি দূষিত ও সংকুচিত করছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ধর্মঘট পালিত হয়।’ 

কর্মসূচি পালনকালে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নির্বাহী সদস্য দিলরুবা খানম, পরিবেশ সংগঠক নেছার আহমেদ খান, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি জাফর আহমদ, সহ-সভাপতি লোকমান দয়াল, সদস্য মিজানুর রহমান, সংগঠক আরমান হায়দার, সদরঘাট সাম্পান মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
  
এদিকে গত মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে কর্ণফুলী নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ মাছ বাজার ও বরফ কল পরিদর্শন করেন জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। পরিদর্শনকালে তিনি বলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কর্ণফুলী নদী। কিন্তু এখানে এখন মাছ বাজার এবং হাজারও অবৈধ স্থাপনা। বাংলাদেশের অন্য নদীর সঙ্গে কর্ণফুলীর তুলনা হবে না। অন্য নদী আর কর্ণফুলী এক নয়। কর্ণফুলী দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। কর্ণফুলী নদী দখল হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। সুতরাং অন্য নদীর সঙ্গে এর তুলনা করা ঠিক হবে না।
 
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কর্ণফুলী ইউনিক নদী যেটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নদীর বায়োডাইভারসিটি যেকোনও মূল্যে রক্ষা করতে হবে।
 

/টিটি/
সম্পর্কিত
৪ দিন পর ফের কর্ণফুলী মিলে কাগজ উৎপাদন শুরু
নির্বাচনের জন্য কর্ণফুলী থেকে ৯১৪ টন কাগজ নিচ্ছে ইসি
কর্ণফুলী টানেলে ৬ দিন যান চলাচল সীমিত থাকবে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী