দুই জঙ্গিকে ধরতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক পুলিশ-বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ২০:৫৫আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২১:৩২

ঢাকার আদালত থেকে রবিবার (২০ নভেম্বর) দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও বিজিবি সদস্যরা। ওই দুই জঙ্গি যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পুলিশ ও বিজিবির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, আখাউড়া স্থলবন্দর পুলিশ ইতোমধ্যে ওই দুই জঙ্গিকে ব্ল্যাকলিস্টেড করেছে। বিজিবির প্রতিটি বর্ডার পোস্টকে (বিওপি) সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

আখাউড়া স্থলবন্দর অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল আলম বলেন, ওই দুই জঙ্গির ছবি ও ঠিকানা দেওয়া হয়েছে। ওদেরকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। তাদের ছবি ইমিগ্রেশন কক্ষে সাঁটিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ‘রেড অ্যালার্ট’

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ বলেন, দুই জঙ্গির বিষয়ে নির্দেশনা পেয়েছি। নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিওপিকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

এর আগে, ঢাকার আদালত থেকে মইনুল হোসেন শামীম ও আবু সিদ্দিক সোহেল নামে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যায়।

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে ও সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য গ্রেফতার
‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের