নয়ন হত্যার জবাব পুলিশকে দিতে হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১৭:১২আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৭:২৩

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিতে নিহত ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নের বাড়িসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ নেতাকর্মীরা।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে তারা বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে নয়নের বাড়িতে যান। এ সময় তারা তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

সেখানে রুমিন ফারহানা বলেন, ‘সেদিন শান্তিপূর্ণভাবে বাঞ্ছারামপুরে লিফলেট বিতরণ করা হয়েছিল। কোনও ধরনের উসকানি ছিল না। এর মধ্যে কেন গুলি চালানো হলো? বাঞ্ছারামপুরে কেন ছাত্রদল নেতা নয়নকে গুলি করে হত্যা করা হলো- পুলিশকে এর জবাব দিতে হবে।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গুলি করে হত্যার পর মামলা না নিয়ে কেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা করা হলো এর জবাবও পুলিশকে দিতে হবে। বাংলাদেশের মানুষ সহ্য করে। তারা সহনশীল তবে ভুলে যায় না।’

রুমিন ফারহানা বলেন, ‘২০০৮ থেকে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ক্ষমতায় এসেছেন। এরপর থেকে বিনা ভোট কারচুপির মাধ্যমে মধ্যরাতে নির্বাচন করে নির্লজ্জের মতো ক্ষমতা আঁকড়ে বসে আছেন। এর জবাব আপনাদের দিতে হবে।’

সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা ২০১৪ সালে ও ২০১৮ সালে যেভাবে বিনা ভোটে লুটপাটের মাধ্যমে মধ্যরাতে ক্ষমতায় এসেছেন, মনে করবেন না ২০২৪ সালে সেটা আর পারবেন। ২০২৪ সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ আপনাদের সমুচিত জবাব দেবে।’

তিনি কুমিল্লার মহাসমাবেশে সবাইকে পায়ে হেঁটে রিকশায় করে, ভ্যানে করে যে যেভাবে পারে যোগ দেওয়ার আহ্বান জানান। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী