কুমিল্লায় বিএনপির সমাবেশ

নেতাকর্মীদের জন্য ৭৮ ফ্ল্যাটের ব্যবস্থা সাক্কুর, আপ্যায়নে ১০ গরু

কুমিল্লা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ১৭:৩১আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৮:১১

কুমিল্লার বিভাগীয় সমাবেশকে সফল করতে সমাবেশস্থল কান্দিরপাড় এলাকায় আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবারের (২৬ নভেম্বর) এই সমাবেশে কুমিল্লার সবচেয়ে বড় জনসমাগমের ঘোষণা দিয়েছে দলটি। সমাবেশে আসা নেতাকর্মীদের বরণ করে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছে কুমিল্লা মহানগর ও জেলার বিএনপি নেতাকর্মীরা।  

নগরীর রামঘাটলা এলাকায় গিয়ে দেখা যায়, চারটি গরু এনে রেখেছেন মহানগর বিএনপি নেতারা। জানা গেছে, রাতে আরও ছয়টি গরুসহ মোট ১০টি গরু জবাই করা হবে সমাবেশে আগত নেতাকর্মীদের খাবারের ব্যবস্থার জন্য। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত থেকে কান্দিরপাড় এলাকায় নেতাকর্মীদের খাবারের আয়োজন করা হয়েছে।

 মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু বলেন, নেতাকর্মীদের খাবার আয়োজনে ১০টি গরুর ব্যবস্থা হয়েছে। নেতাকর্মীরা অনেকে শহরে পৌঁছে গেছেন। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাত থেকেই তাদের খাবার দেওয়া হবে। কুমিল্লায় হবে স্মরণকালের সেরা সমাবেশ। এর জন্য আমাদের প্রস্তুতিও অনেক বেশি। কোনও নেতাকর্মী যেন কষ্ট না পান, তার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।

এদিকে নগরীর নানুয়ার দিঘির পাড়ে অবস্থিত সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর বাড়িতে ভিড় জমিয়েছেন নেতাকর্মীদের একটি অংশ। বুধবার (২৩ নভেম্বর) রাত থেকেই নেতাকর্মীদের থাকা ও ভূরিভোজের আয়োজন করেছেন এই নেতা। দুপুরে তার বাড়িতে গিয়ে দেখা যায় দূরদূরান্ত থেকে আসা নেতাকর্মীরা খাবার খেতে বসেছেন।

 চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে আসা আবু রাসেল নামের এক বিএনপি নেতা বলেন, ‘চিন্তায় ছিলাম সমাবেশে এসে কই থাকবো। শুনলাম সাক্কু ভাই আয়োজন করেছেন। রাত থেকে আমরা প্রায় ৪০০ জন আছি। সাক্কু ভাই যেভাবে বলেছেন সেভাবেই সাহায্য করছেন। জাতীয়তাবাদে বিশ্বাসী নেতারা এমনই হয়। ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।’

বিএনপির নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ৭৮টি ফ্ল্যাট ব্যবস্থা করেছি। ইতোমধ্যে ২৫ হাজার নেতাকর্মীর খাবারের ব্যবস্থা করেছি। যত নেতাকর্মী আসবে সবার ব্যবস্থা করা হবে। এই নিয়ে কোনও টেনশন নাই আমার। আমার কয়েক দফা রান্নার লোক আছে। সারাক্ষণ রান্না চলতেছে। বিএনপির নেতাকর্মীরা যেন কোনও সমস্যায় না থাকেন তার সব ব্যবস্থা করা হবে।

নেতাকর্মীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ২৬ নভেম্বর সমাবেশে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। এর আগে ২০১৪ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঐতিহাসিক টাউন হল মাঠের সমাবেশে ভাষণ দিয়েছিলেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ