কুমিল্লায় যাচ্ছেন চাঁদপুরের বিএনপি নেতাকর্মীরা, ক্যাম্পে থাকা-খাওয়া

চাঁদপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ১৮:৪৮আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২০:০৩

কুমিল্লায় বিএনপির সমাবেশে আগেভাগেই যেতে শুরু করেছেন চাঁদপুরের নেতাকর্মীরা। চাঁদপুর থেকে অন্তত ৩০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যা সেলিম। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

সলিম উল্যা সেলিম বলেন, ‘চাঁদপুরের আট উপজেলায় পাঁচটি সংসদীয় আসন। আসনভিত্তিক চিন্তা করলেও অন্তত ২৫-৩০ হাজার লোক যাবেন কুমিল্লার সমাবেশে। আসনভিত্তিক প্রস্তুতি আছে আমাদের। সবাই জেলা বিএনপির নেতৃত্বে সমাবেশে অংশগ্রহণ করবেন।’

তিনি বলেন, ‘চাঁদপুর থেকে যারা যাবেন তাদের জন্য কুমিল্লা সিটির ২১ নম্বর ওয়ার্ডে কয়েকটি ক্যাম্প করা হয়েছে। যে যখন যাবেন ক্যাম্পে থাকবেন। সেখানে আমরা থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি। ইতোমধ্যে কয়েক হাজার নেতাকর্মী চলে গেছেন। জনসভার দিন আমরা একযোগে চাঁদপুর জেলা বিএনপির ব্যানার নিয়ে সমাবেশস্থলে যোগ দেবো।’

এদিকে, সমাবেশ ঘিরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাসসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ভাঙচুর ও নিরাপত্তার স্বার্থে কোনও কোনও বাস মালিক গাড়ি চলাচল বন্ধ রাখতে পারেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, আগামী শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় বিএনপির সমাবেশ। এই সমাবেশে সবচেয়ে বড় জনসমাগমের ঘোষণা দিয়েছে দলটি। সমাবেশ সফল করতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে কয়েক দিন ধরে একাধিক প্রস্তুতি সভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চালিয়েছেন প্রচারণা।

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি