সমাবেশের মাঠে জুমার নামাজ আদায় বিএনপি নেতাকর্মীদের

কুমিল্লা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ১৩:৫৫আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৩:৫৫

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল টাউন হল মাঠে জুমার নামাজ আদায় করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে তারা জুমার নামাজ আদায় করেন।

সরেজমিন দেখা গেছে, বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সভাস্থলের দিকে আসছেন। যারা জেলা-উপজেলা থেকে গতরাতেই অবস্থান নিয়েছেন, তারা সকালে ঘুম থেকে উঠে মাঠেই অবস্থান করেছেন।

কুমিল্লার টাউন হল মাঠে জুমার নামাজের দুটি জামাত হয়। একটি জামাতে নামাজ আদায় করেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং আরেকটি জামাতে নামাজ আদায় করেন সাবেক মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। সাক্কু সমর্থিত নেতাকর্মীদের নামাজের জামাতে ইমামতি করেন মুফতি মোহাম্মদ নাঈম। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। 

দুই জামাতে জুমার নামাজ আদায় করেছেন বিএনপির নেতাকর্মীরা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক ইমামতি করেছেন কায়সার সমর্থিত নেতাকর্মীদের জামাতে। এই জামাতের মোয়াজ্জিন হাফেজ ইকবাল হোসেন নোমান বলেন, ‘আমাদের জামায়াত দেড়টায় হয়েছে।’

মনিরুল হক সাক্কু বলেন, ‘সব নেতাকর্মীকে নামাজ আদায়ের সুযোগ দিতে দুই জামাত করা হয়েছে। আমাদের জামায়াত দেড়টায় হয়েছে।’

এদিকে ঈদগাহ মাঠে নেতাকর্মীদের নিয়ে একটি জামাত হয়েছে। নামাজ শুরুর আগে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘সমাবেশের জায়গায় নামাজ আদায়ের জায়গা। নেতাকর্মীরা যেন জুমার নামাজ আদায় করতে পারেন, তাই টাউনহল ও ঈদগাহ মাঠে একাধিক জামাত হবে।’

উল্লেখ্য, কুমিল্লায় আগামীকাল শনিবার বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। সমাবেশের আগেই লোকে লোকারণ্য ঐতিহাসিক টাউন হল মাঠ। দলে দলে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন।

/এসএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান