বিএনপির গণসমাবেশে গিয়ে মোবাইল-মানিব্যাগ হারিয়ে কাঁদছেন যুবদলকর্মী

কুমিল্লা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ২১:০৬আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২১:০৬

‘সমাবেশে এসেছি দলকে ভালোবেসে। ভালোবাসার সঙ্গে এত দুর্দশায় পড়বো সেটা ভাবতেও পারিনি। আমার বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে গেছে। কারণ আমার কাছে কোনও টাকাও নেই।’ নিজের ব্যবহারের একমাত্র মোবাইল ফোন ও মানিব্যাগ হারিয়ে কাঁদতে কাঁদতে এ কথা বলেন বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল কুমিল্লার টাউন হল মাঠে আসা এক যুবদল কর্মী।

জানা গেছে, তার নাম শাওন হোসেন। বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামে। তিনি বলেন, ‘বিকালে জনস্রোত নামে কুমিল্লা টাউন হলে। হাজার হাজার বিএনপি নেতাকর্মী মাঠে মিছিলের সঙ্গে ঢুকছিলেন। আমি স্লোগানে স্লোগানে মঞ্চের দিকে যাচ্ছিলাম। প্রিয় নেতাদের দেখতে মঞ্চের সামনে গিয়েছি। ভাবছিলাম, নেতাদের ছবি মোবাইলে তুলে স্মৃতি হিসেবে রেখে দেবো। কিন্তু পকেটে হাত দিতেই দেখি, আমার মোবাইল নেই। পরে দেখি মানিব্যাগও নেই।’

শাওন আর বলেন, ‘আমার মোবাইল ও মানিব্যাগ কই গেলো জানি না। আমি বাড়ি ফিরবো কী করে তাও জানি না। টাকা পয়সাও সব মানিব্যাগে ছিল।’

উল্লেখ্য, আগামীকাল শনিবার কুমিল্লা শহরের টাউন হল মাঠে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এই সমাবেশকে কেন্দ্র করে দুদিন আগে থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। আজ বিকালের মধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী