‘দেশের মানুষকে বাঁচাতে সবাই ১০ ডিসেম্বর ঢাকায় যাবেন’

কুমিল্লা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ১৭:৩৬ আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৭:৩৬

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘দেশ প্রেম ঈমানের অঙ্গ। যার ঈমান আছে সে দেশ বাঁচাতে যাবে। আমি জানি, আপনারা সবাই ১০ ডিসেম্বর দেশের স্বার্থে ও দেশের মানুষকে বাঁচাতে ঢাকায় যাবেন।’

শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লার টাউন হল মাঠে বিভাগীয় গণসমাবেশে এই কথা বলেন তিনি।

বুলু বলেন, ‘সরকার কী করছে? সরকার সাব ইঞ্জিনিয়ার, অফিস সহায়ক চুনোপুঁটিদের ধরছে। যারা রাঘব বোয়াল, যারা লাখ লাখ কোটি টাকা পাচার করেছে সরকার ও দুদক তাদের ধরে না। ধরে কাকে, যারা চুনোপুঁটি। তাদের কাছে কিচ্ছু নেই।’

তিনি বলেন, ‘সরকার কুইক রেন্টাল বিদ্যুতের নামেই লাখ লাখ কোটি টাকা লোপাট করেছে। এই যে দেখছেন, খন্দকার মোশাররফ হোসেন (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) ১৯৯১ সনে ১৭টি গ্যাস কূপ করেছেন। এর পরে আর কেউ তো গ্যাস কূপ খনন করতে পারেনি। তারা কী করেছে? কমিশন কামাতে বিদেশ থেকে গ্যাস এনেছে। এই দেশের সাধারণ মানুষের টাকা লোপাট করে খেয়েছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘সরকার সংকটই সৃষ্টি করেছে। উন্নয়নের কিছুই করতে পারেনি। সরকার জনগণের সাড়ে ১৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। লুট করতে করতে দেশ ও দেশের মানুষকে বাঁচার উপায় রাখেনি।’

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
দলীয় পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর?
মওদুদী ভারতের দালাল, বাংলার মাটিতে তার দলের স্থান হবে না: ভূমিমন্ত্রী
সর্বশেষ খবর
মহাসড়কে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত
মহাসড়কে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানালো বাংলাদেশ
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানালো বাংলাদেশ
রাজধানীতে অভিযান, গ্রেফতার আরও ৪২৭
রাজধানীতে অভিযান, গ্রেফতার আরও ৪২৭
তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে ওষুধ-চিকিৎসা পেলেন ২০ হাজারের বেশি মানুষ
তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে ওষুধ-চিকিৎসা পেলেন ২০ হাজারের বেশি মানুষ
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান