‘চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভায় ৪ লাখের বেশি মানুষ হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ নভেম্বর ২০২২, ২২:৩৯আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ২২:৩৯

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার মোট জনসংখ্যার ২২ লাখ ভোটার। ন্যূনতম হিসাবে দেখা যায়, এই ভোটারদের মধ্যে ৪০ শতাংশ আওয়ামী লীগের ভোটার। অর্থাৎ প্রায় আট লাখ ৮০ হাজার ভোটার আমাদের। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী আদর্শ ধারণ করেন।  আট লাখ ৮০ হাজার ভোটারের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশও যদি পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আসেন তাহলে চার লাখ ৪০ হাজার লোক জমায়েত হবে।’

তিনি বলেন, ‘ভোটার হিসাব করে আমরা বলতে পারি নেত্রীর জনসভায় মানুষের স্রোত নামবে। সিটি করপোরেশন এলাকার জনসংখ্যার সঙ্গে আছে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা। সহজে অনুমান করা যায় আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের জনসভায় চার লাখের বেশি মানুষ হবে।’ 

সোমবার (২৮ নভেম্বর) নগরীর নিমতলা বিশ্বরোড মোড় চত্বরে বন্দরের শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত জনসভার প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ও পলোগ্রাউন্ড মাঠের জনসভা সফল করতে এ সভার আয়োজন করা হয়।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সাধারণ মানুষ শান্তি চায়, দু’বেলা দু’মুঠো খেয়ে-পরে বেঁচে থাকতে চায়। এখন বিএনপি-জামায়াত দেশের এসব মানুষের শান্তি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। অদৃশ্য শক্তির ইন্ধনে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। পলোগ্রাউন্ড মাঠের জনসভায় স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের গণজাগরণ সৃষ্টি হবে।’

বন্দর ব্যবহারী শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি মোহাম্মদ মীর নওশাদের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো. হাছানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শ্রমিক-কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলমগীর ও কাউন্সিলর জাহাঙ্গীর আলম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী