ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে চুরি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ১৭:৫৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৭:৫৩

ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রস্থল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের ব্যক্তিগত কার্যালয়ে চুরি হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) রাতের যেকোনও সময় এই চুরির ঘটনা ঘটে।

এই অফিসে ব্রাহ্মণবাড়িয়া সমাজকল্যাণ সংসদের কার্যক্রম পরিচালিত হয়। চোরেরা নগদ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা ও জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র চুরি করে নিয়ে যায়।

কার্যালয়টির অফিস সহকারী ওসমান মিয়া জানান, বৃহস্পতিবার সকালে তিনি অফিস খুলে দেখেন, তিন রুমের একটি কক্ষ বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। পরক্ষণে তিনি বুঝতে পেরেছেন, কার্যালয়ে চোর প্রবেশ করেছে। পরে টিনের চালা কাটা দেখে আল মামুন সরকারকে জানান।

তিনি আরও জানান, চোরেরা কার্যালয়ের দুটি আলমারি ও দুটি ফাইল কেবিনেটের লকার ভেঙে কার্যালয়ে রাখা বিভিন্ন সামাজিক সংগঠনের নগদ ৭/৮ লাখ টাকা ও জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ফাইল, নথিপত্র নিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে আল-মামুন সরকার জানান, তিনি সকালে চুরির বিষয়টি শুনে অফিসে আসেন। এসে দেখেন চোরেরা কার্যালয়ের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে আনুমানিক ৭/৮ লাখ টাকা ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নিয়েছেন।

তিনি আরও জানান, তিনি যেসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সেসব প্রতিষ্ঠানের কাজ করেন এই অফিসে বসে- চুরি হওয়া টাকাগুলো ওইসব প্রতিষ্ঠানের। তিনি চুরির ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত বলে দাবি করেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৮ মার্চ হেফাজতের তাণ্ডবের সময় এই কার্যালয়টি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে কার্যালয়টি নতুনভাবে নির্মাণ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে