কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী খুন

কুমিল্লা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২২, ০৪:৫৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৪:৫৬

কুমিল্লায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় মো. পাবেল (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছেন। জেলার চৌদ্দগ্রাম উপজেলায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভরঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পাবেল চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি ফেনী মহিপাল সরকারি কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, পাবেল নিজ বাড়ি গুণবতি থেকে পাশের আলকরা ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে স্থানীয় কিশোরদের সঙ্গে রাতে ব্যাডমিন্টন খেলতে যায়। এ সময় একদল কিশোর নিজেরা খেলবে বলে পাবেল ও তার সঙ্গীদের মাঠ থেকে উঠে যেতে বলে। ওই সময় কিশোরদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা এলোপাতাড়ি পাবেলকে ছুরিকাঘাত করতে থাকে। সাত থেকে আট জনের ওই কিশোর গ্যাংয়ের প্রত্যেকেই পাবেলকে আঘাত করে। তাদের বয়স ১৯ থেকে ২০ বছর। পরে তারা পালিয়ে যায়।

হামলার সময় পাবেলকে বাঁচাতে গিয়ে আরও দুজন আহত হয়েছেন। তারা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভরঞ্জন চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা পাবেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। জড়িত সবাই স্থানীয় কিশোর। তারা পালিয়েছে। এখনও ঘটনাস্থলে পুলিশ আছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একটি মামলার প্রস্তুতি চলছে।’

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী