নিখোঁজের ৪ দিন পর শৌচাগারের নালায় মিললো গৃহবধূর লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ ডিসেম্বর ২০২২, ১৩:১০আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৩:২৯

চট্টগ্রামের রাউজান উপজেলায় নিখোঁজের চার দিন পর রোকসানা আকতার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঠান পাড়া গ্রামে শৌচাগারের নালা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

রোকসানা আকতার একই গ্রামের মুহাম্মদ আজমের স্ত্রী। গত রবিবার সকালে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। এ ঘটনায় সোমবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আজম।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানা, ওই গৃহবধূকে হত্যার পর লাশ বাড়ির পেছনে শৌচাগারের ঢাকনা দেওয়া নালায় লুকিয়ে রাখা হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

রোকসানার বোন তাহমিনা আকতার অভিযোগ করে বলেন, ‌‘শ্বশুরবাড়ির লোকজন এই ঘটনা ঘটিয়েছে। আমি জড়িতদের বিচার চাই।’

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের