বাজিতে টাটকা গরম চা পানের পর মারা গেলো রোহিঙ্গা তরুণ

কক্সবাজার প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২২, ১৭:০৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৭:০৫

বাজি ধরে টাটকা গরম চা পান করে মারা গেলেন মোস্তাফা (২০) নামে এক রোহিঙ্গা তরুণ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ঈদগাঁও ইসলামপুরের নতুন অফিস বাজারে এই ঘটনা ঘটে। তিনি উখিয়ার কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের বাসিন্দা।

তিনি নতুন অফিস বাজারে তাওয়াককুল জুস কর্ণারে চাকরি করতেন বলে স্থানীয়রা জানিয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, মাস তিনেক আগে অন্য একজনের মাধ্যমে তাওয়াককুল জুস কর্নারে চাকরি নেন মোস্তাফা। ঘটনার জন্য সে নিজেই দায়ী বলে পার্শ্ববর্তী দোকানদার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, মোস্তাফা একটু চঞ্চল ও জেদি স্বভাবের। আছরের নামাজের পরে চায়ের টেবিলে বাজি ধরে ঘোষণা দেয়, ‘৫ সেকেন্ডে গরম চা কে খেতে পারবে?’ কেউ সাহস না করলেও সে পুরো এক কাপ টাটকা গরম চা খেয়ে ফেলে। তার গলায় যন্ত্রণা শুরু হলে ঈদগাঁওর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান দেন। অবস্থা খারাপ দেখে জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে সদর হাসপাতালে ভর্তির আগেই মারা যান।

দোকানের মালিক মোহাম্মদ জমির উদ্দীন বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে দোকান থেকে বের হয়ে বাসায় যাই। সারাদিনের ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ি। ছোট ভাই কায়েস ঘুম থেকে আমাকে ডেকে দেয়। ঘটনাটি জানায়। ততক্ষণে মোস্তফাও বাসায় যায়। তার শরীর খারাপ লাগার কথা জানালে দ্রুত ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা দেন চিকিৎসক। পরে অবস্থা আশঙ্কাজনক হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।’

ঈদগাঁও থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, ‘তিন বন্ধু খেলার ছলে বাজি ধরে। তাদের একজন মোস্তাফা গরম চা খেয়ে ফেলে। এতে সে অসুস্থবোধ করলে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ পেলে খতিয়ে দেখবে পুলিশ।’

তিনি বলেন, ‘ঘটনাকে কেন্দ্র করে নিরীহ কেউ হয়রানির শিকার হবে না। সঠিক তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী