পর্যটক ভ্রম‌ণে আবারও বান্দরবানের ৩ উপ‌জেলায় নি‌ষেধাজ্ঞা

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৩ ডিসেম্বর ২০২২, ১৯:৩৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৯:৩৬

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা‌ ও থান‌চি‌তে পর্যটকদের ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামীকাল র‌বিবার (৪ ডি‌সেম্বর) সকাল থে‌কে পরের র‌বিবার (১১ ডি‌সেম্বর) পর্যন্ত আট দিন এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নি‌য়ে রোয়াংছড়ি ও রুমা‌তে ১০ম বা‌রের মতো নি‌ষেধাজ্ঞা দেওয়া হলো। পাশাপাশি থান‌চি‌তে পঞ্চমবারের মতো নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) বিকা‌লে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে ৩০ অ‌ক্টোবর নি‌ষেধাজ্ঞা দি‌য়ে ১৬ নভেম্বর রোয়াংছ‌ড়ি ও রুমা‌তে নি‌ষেধাজ্ঞা বহাল রে‌খে থান‌চি‌ থেকে নি‌ষেধাজ্ঞা তু‌লে নেওয়া হয়। শ‌নিবার থান‌চিসহ তিন উপ‌জেলায় আবারও নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে।

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, রোয়াংছ‌ড়ি, রুমা ও থান‌চি‌তে সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বান্দরবান সেনানিবাসের রিজিয়ন। এজন্য পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই তিন উপ‌জেলায় পর্যটক ভ্রমণে নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই তিন উপ‌জেলা ছাড়া অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।’  

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বলেন, ‘রোয়াংছড়ি, রুমা ও থান‌চি উপ‌জেলায় পর্যটক‌দের ভ্রম‌ণে আবা‌রও আট দিনের নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে। এই তিন উপজেলা ছাড়া বাকিগুলোতে পর্যটকরা ভ্রমণ কর‌তে পার‌বেন।’

এর আগে ১৭ অক্টোবর রা‌ত থে‌কে ২২ অক্টোবর পর্যন্ত রুমা ও রোয়াংছ‌ড়ি‌ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২৩ অক্টোবর থে‌কে ৩০ অক্টোবর পর্যন্ত ওই দুই উপজেলাসহ থান‌চি ও আলীকদ‌মে পর্যটক‌দের ভ্রম‌ণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ৩১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়। পরে এই চার উপ‌জেলায় ৮ নভেম্বর পর্যন্ত আবারও নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়। ৯ ন‌ভেম্বর থে‌কে ১২ ন‌ভেম্বর পর্যন্ত আলীকদ‌মের নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার ক‌রে রোয়াংছড়ি, রুমা ও থান‌চি‌ উপ‌জেলায় নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়। ১৩ ন‌ভেম্বর থে‌কে ১৬ ন‌ভেম্বর পর্যন্ত এই তিন উপ‌জেলায় আবা‌রও নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়। প‌রে থান‌চি‌তে নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার ক‌রে ১৭ ন‌ভেম্বর থে‌কে ২০ ন‌ভেম্বর পর্যন্ত রোয়াংছ‌ড়ি ও রুমা‌তে নি‌ষেধাজ্ঞা বহাল রাখা হয়। ওই দুই উপজেলায় ২১ ন‌ভেম্বর থে‌কে ২৭ ন‌ভেম্বর পর্যন্ত নি‌ষেধাজ্ঞা দেওয়ার পর আবা‌রও ২৮ ন‌ভেম্বর থে‌কে ৪ ডি‌সেম্বর পর্যন্ত নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়। নি‌ষেধাজ্ঞা শেষ হওয়ার একদিন আগেই ৪‌ ডি‌সেম্বর থে‌কে ১১‌ ডি‌সেম্বর পর্যন্ত আট দিন নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌লো।

/এএম/
সম্পর্কিত
সমুদ্রের নিচে একসময় লুকিয়ে থাকা ‘ভিনগ্রহের’ ভূখণ্ড
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
ইতিহাসের নীরব সাক্ষী চাঁপাইনবাবগঞ্জের তাহখানা
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত