বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ ডিসেম্বর ২০২২, ২২:৫০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২২:৫০

চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে মো. হাসান (২০) নামে এক রঙমিস্ত্রি খুন হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানার পুরাতন কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সিএমপির পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছুরিকাঘাতে আহত হাসানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চান্দগাঁও থানার পুরাতন কালুরঘাট এলাকায় রঙমিস্ত্রি হাসানের সঙ্গে তার বন্ধু মিল্লাতের (২২) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিল্লাত ছুরিকাঘাতে হাসানকে গুরুতর জখম করেন। আহত হাসানকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর অভিযান চালিয়ে মিল্লাতকে আটক করা হয়। তার কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে। তবে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা জানা যায়নি।’

পুলিশ জানায়, নিহত হাসান পুরাতন কালুরঘাটের শামসুল আলমের ভাড়া বাসায় বসবাস করতেন। মিল্লাতও একই মালিকের পৃথক বাসায় থাকতেন। তারা দুজন পুরাতন কালুরঘাট এলাকায় ডকইয়ার্ডে রঙমিস্ত্রির কাজ করতেন।

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম