সীমান্ত বৈঠকে যোগ দিতে ভারতে বিজিবির প্রতিনিধি দল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ১৭:৪১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৭:৪১

বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) উচ্চ পর্যায়ের তিন দিনের সীমান্ত বৈঠকে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে।

বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে তারা ভারতে প্রবেশ করেন। এ সময় দুই দেশের সীমান্তের শূন্যরেখায় বিজিবির প্রতিনিধি দলকে স্বাগত জানান ভারতের উত্তর পূর্ব রিজিয়ন গকুল নগর সেক্টরের বিএসএফের কর্মকর্তারা। 

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অনুষ্ঠিতব্য তিন দিনের সীমান্ত সম্মেলনে বিজিবি’র পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার তানভীর গনি চৌধুরী।

সফর সম্পর্কে দুই দেশের শূন্যরেখায় বিজিবি প্রতিনিধি দলের প্রধান তানভীর গনি চৌধুরী সাংবাদিকদের জানান, বিএসএফের সঙ্গে রিজিয়ন কমান্ডার পর্যায়ের তিন দিনের বৈঠক হবে। এতে দুই দেশের সীমান্তের বিদ্যমান সমস্যা সমাধানসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হবে। দ্বিপাক্ষিক এই বৈঠক থেকে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

১৩ সদস্যদের বিজিবি প্রতিনিধি দলে বিজিবি কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব আলমগীর হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাকলী সাহা রয়েছেন। বৈঠক শেষে আগামী ৯ ডিসেম্বর প্রতিনিধি দলটির একই চেকপোস্ট দিয়ে দেশে ফেরার কথা রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে