‘প্রশাসন যে ভূমিকা নিয়েছে তা বাংলাদেশের পক্ষে সঠিক আনুগত্য’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ ডিসেম্বর ২০২২, ১৭:২৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৭:৩১

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বিজয়ের মাসে আবারও অশুভ শক্তি ছোবল দিতে চেয়েছে। তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সহযোগিতায় প্রতিরোধ করেছেন। এ জন্য প্রশাসন যে ভূমিকা নিয়েছে তা বাংলাদেশের পক্ষে একটি সঠিক আনুগত্য। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অতীতের মতোই জাতির স্বার্থে রাজপথে আছে এবং আগামীতেও থাকবে।’

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয় সম্মুখ চত্বরে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মতো বিএনপি নয়াপল্টনে একই কাণ্ড সৃষ্টির পরিকল্পনা করেছিল। কিন্তু প্রশাসনের জাতির প্রতি যে দায়বদ্ধতা ছিল তা তারা করেছে। জনগণ জাতীয় অস্তিত্ব রক্ষায় বিজয়ের মাসে রুখে দাঁড়িয়েছে।’ জনগণের জানমাল রক্ষায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ ১৫টি থানা, ৪৪ সাংগঠনিক ওয়ার্ড এবং ১৩২টি ইউনিট আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সতর্ক থানার নির্দেশনা চলমান রাখার নির্দেশনা দেন।

নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা সফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দফতর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, নির্বাহী সদস্য আব্দুল লতিফ টিপু প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি