নিজ ঘরে পড়ে ছিল প্রবাসী যুবকের লাশ

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২২, ১৩:৫৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৪:০০

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সাজ্জাদ হোসেন (২৪) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি (সেমুতাং গ্যাসফিল্ড) এলাকায় এই ঘটনা ঘটে। সাজ্জাদ হোসেন ওই এলাকার মাসুদ রানার ছেলে। তিনি কাতারে থাকতেন। 

পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঘরে ঢুকে কাতার প্রবাসী সাজ্জাদ হোসেনকে কে বা কারা গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যোগ্যাছোলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ‌‘ঘটনাটি রহস্যজনক। বাউন্ডারি ঘরে দুই ভাই রাত্রীযাপন করতেন। এক ভাই দোকানে মোবাইল ফোনে রিচার্জ করতে যাওয়ার পর পর নিজ শয়নকক্ষে সাজ্জাদকে গলাকেটে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছে।’

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। 

/এসএইচ/
সম্পর্কিত
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির আবেদন করবে পুলিশ
শিশু নিখোঁজের পর মরদেহ উদ্ধার কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি নয়: আসক
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার