মাহফিলে ধাক্কা লেগে খাবার পড়ে যাওয়ায় ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লা  প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২২, ১১:১৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১১:১৬

কুমিল্লায় মাহফিলে গায়ের সঙ্গে ধাক্কা লাগায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত যুবকের নাম মো. ইয়াসিন (১৯)। তিনি সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা গেছে, দুর্গাপুরের পাশের এলাকা রামচন্দ্রপুরে মাহফিলকে কেন্দ্র বসা দোকানে ইয়াসিনের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের হাত থেকে ছোলা বুট পড়ে যায়। এই নিয়ে বাগবিতণ্ডা থেকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যান।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ আসেনি।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি