‘থার্টি-ফার্স্ট নাইটের পার্টি’ থেকে ডেকে নিয়ে তরুণকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৩, ১২:৩৬আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১২:৪০

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় পূর্ব বিরোধের জেরে ফয়সাল ইসলাম হৃদয় (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

রবিবার (১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। ফয়সাল ইসলাম হৃদয় দক্ষিণ চর্থা বড়পুকুর পাড় এলাকার বাবু মিয়ার ছেলে। 

হৃদয়ের মামা জয়নাল আবেদিন জনি বলেন, ‘শুনেছি গত দুই থেকে তিন দিন আগে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সাথে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে ভাগনের দ্বন্দ্ব হয়। তারা সেদিন হৃদয়কে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরপর গতকাল রাতে হৃদয় ও তার বন্ধুরা বড় পুকুর পাড়ের প্রাইমারি স্কুলের সামনে থার্টি-ফার্স্ট নাইটে আনন্দ-উল্লাস করছিল। যাদের সাথে দ্বন্দ্ব ছিল তারা দক্ষিণ চর্থা পশ্চিম পাড়া এলাকায় পার্টি করছিল। পার্টি চলাকালীন তাদের পক্ষের কয়েকজন হৃদয়কে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাত করে ও শরীরের বিভিন্ন রগ কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে তাকে রেখে সবাই পালিয়ে যায়। লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে গেছে পুলিশ। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় কিশোরদের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের