গৃহকর্মীকে মারধরের পর গায়ে গরম পানি, গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৩, ১৬:৫২আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৬:৫২

কুমিল্লায় গৃহকর্মীকে (১২) মারধরের পর গরম পানি দিয়ে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পরদিন বুধবার (০৪ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর মামা ইব্রাহীম খলিল। মামলার পর অভিযুক্ত নারীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার (০৩ জানুয়ারি) অভিযুক্ত তাহমিনা তুহিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আজ মামলার পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তাহমিনা তুহিন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের স্ত্রী। ভুক্তভোগীর বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামে।

আরও পড়ুন: মারধরের পর গরম পানি, আত্মরক্ষায় ছাদ থেকে লাফ গৃহকর্মীর

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন পূর্ব দৌলতপুর এলাকার এস আর টি প্যালেসে গৃহকর্মীকে মারধর করেন তাহমিনা তুহিন। এরপর গরম পানি দিয়ে শরীর ঝলসে দেন। নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগী দোতলা থেকে লাফিয়ে আত্মরক্ষা করে। পরে পাশের ভবনের কয়েকজন তাকে উদ্ধার করে ৯৯৯-এ কল দেন। পুলিশ এসে দগ্ধ কিশোরীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।

ভুক্তভোগী জানায়, সাবেক অধ্যক্ষ আবু তাহেরের মেয়ে ফাহমিদা তিমুর ঢাকার বাসা এবং আবু তাহেরের কুমিল্লার বাসায় চার বছর ধরে কাজ করছে সে। কাজে দেরি হলে তাহেরের স্ত্রী ও মেয়ে বেত দিয়ে মারধর করে এবং গরম পানি ঢালে। গত সোমবার গরম পানি ঢেলে পা ঝলসে দেয়। মঙ্গলবারও মারধরের পর গরম পানি ঢালতে গেলে দোতলা থেকে লাফ দেয় সে। এরপর পাশের মেয়েদের হোস্টেলে গিয়ে আশ্রয় নেং।

/এসএইচ/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি