মির্জা ফখরুল ও আব্বাসের জামিন নিয়ে যা বললেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ১২:৫১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৬:০৫

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সরকার বিচার বিভাগ ও আদালতের কাজে হস্তক্ষেপ করে না। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে শুনেছি, হাইকোর্ট থেকে যে জামিন দেওয়া হয়েছিল, সেখানে কিছু ব্যত্যয় ঘটেছে। সে জন্য তিনি আপিল বিভাগে গেছেন।’

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলস্টেশন এলাকায় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালতে সৃষ্ট ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন। প্রধান বিচারপতির কাছে ব্রাহ্মণবাড়িয়া জজসহ অন্য জজরা আবেদন করেছেন। পাশাপাশি একটি ভিডিও পাঠিয়েছেন। সেই ভিডিওতে দেখা গেছে একজন বিচারকের প্রতি তাদের (আইনজীবী) আচরণ খারাপ ছিল। সেটা আমি শুনেছি। এর পরিপ্রেক্ষিতে আমি দেখেছি, হাইকোর্ট একটি রোল প্লে করেছে। এখন সেটি আদালতের বিষয়। এ নিয়ে আমার কোনও মন্তব্য নেই।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের