ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন

মনোনয়নপত্র জমা দেওয়ার দুদিন পর স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ২২:১৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ২২:১৩

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার দুদিন পর মোহন মিয়া (৬৪) নামে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (০৭ জানুয়ারি) বিকালে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মোহন মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজর আলীর মৈশানের ছেলে। গত বৃহস্পতিবার বিকালে সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার দফতরে উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। উপনির্বাচনে অংশ নিতে এই আসনে তিনিসহ ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

আগামীকাল রবিবার (০৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার দফতরে মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাইয়ের কথা রয়েছে। এরই মধ্যে মোহন মিয়ার মৃত্যুর খবর এলো।

মোহন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদা আক্তার সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৩টার দিকে মোহন মিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। আগে থেকেই তার অ্যাজমার সমস্যা ছিল। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। খবর পেয়ে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সন্ধ্যায় তার লাশ নিয়ে গেছেন।’

স্থানীয়রা জানান, মোহন মিয়া গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে শুক্রবার রাত পর্যন্ত উপজেলা কালীকচ্ছ বাজার এলাকায় গণসংযোগ করেছেন। শনিবার সকাল থেকে ঠান্ডাজনিত কারণে অসুস্থবোধ করছিলেন। স্ত্রীসহ চার ছেলেমেয়েকে নিয়ে ছিল তার সংসার।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, প্রার্থী মারা যাওয়ার বিষয়টি জানার পর তার ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে মতামত চাইবো। এরপর বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া। দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর বিএনপির অন্যান্য এমপিদের সঙ্গে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন।

এরই মধ্যে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ৮ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন হবে।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের