প্রশিক্ষণ চলাকালে ৩ কনস্টেবল গুলিবিদ্ধ

রাঙামাটি প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ১৪:৩৬আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৬:২৮

রাঙামাটির কাউখালী উপজেলায় প্রশিক্ষণের সময় পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) উপজেলার বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন—কনস্টেবল মিনোয়ারা, সুমন খান ও অভি বড়ুয়া। চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, ফায়ারিংয়ের সময় মাথা ঘুরে পড়ে যান স্পেশাল ফোর্সের কনস্টেবল নার্গিস। তার গুলিতে কনস্টেবল মিনোয়ারা, সুমন ও অভি বিদ্ধ হন। মিনোয়ারা পাহাড়তলি থানায় এবং সুমন ও অভি বড়ুয়া বাকলিয়া থানায় কর্মরত আছেন। 

পিএসটিএসে ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, আহতদের চট্টগ্রাম উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। মিনুয়ারার কাঁধে আঘাত, সুমন খান বাঁ পায়ে ও অভি বড়ুয়া ডান হাতে আঘাত পেয়েছেন। সবাই শঙ্কামুক্ত। প্রশিক্ষণকালে এমন ঘটনা ঘটেছে, এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।

/এসএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী