দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে প্রতারণা, অবশেষে গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭

চিকিৎসক স্ত্রীর চেম্বারে বসে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম মকুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে কুমিল্লার মনোহরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ভুয়া দুটি ডাক্তারি আইডি ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন তিনি। তবে তার স্ত্রী মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।  

বুধবার (১১ জানুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। গ্রেফতার আব্দুস সালাম (৩৫) চুয়াডাঙ্গার জীবননগর থানার মো. মোশারফ বিশ্বাসের ছেলে।

র‌্যাব কর্মকর্তা সাকিব হোসেন বলেন, ‘ডাক্তার পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে ৭০ হাজার টাকা নেন আব্দুস সালাম। পরে আরও টাকা দাবি করেন। এ অবস্থায় আব্দুস সালাম ডাক্তার কিনা তার প্রমাণ চান ওই ব্যক্তি। তখন স্ত্রীর মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেম্বারে বসে ছবি তোলেন। সেইসঙ্গে চিকিৎসার যন্ত্রপাতি ও চেম্বারে বসার ভিডিও ধারণ করে ওই ব্যক্তিকে পাঠান। তবু বিষয়টি নিশ্চিত হতে আব্দুস সালামের সঙ্গে চেম্বারে দেখা করতে চান ওই ব্যক্তি। এ নিয়ে টালবাহানা শুরু করেন। শেষ পর্যন্ত ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন আব্দুস সালাম।’

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম জানিয়েছেন একই পন্থায় সাভার, গাজীপুর, ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন স্থানের একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি