গণপিটুনির পর ‘পুলিশের ভয়ে’ হাসপাতালে যায়নি যুবক, ঘরে মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৩, ২১:৪৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ২১:৪৪

কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আশিকুর রহমান (১৯) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। গুরুতর আহত ওই যুবককে শনিবার (১৪ জানুয়ারি) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে ডাক্তার।

নিহত আশিকুর রহমান কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মহারং এলাকার বাবুর্চি মিজানুর রহমানের ছেলে। পেশায় রিকশাচালক হলেও এলাকায় ছিচকে চোর হিসেবে চিহ্নিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন একটি দোকানের মলাটের কার্টুন ও টিউবওয়েলের ওপরের অংশ চুরির করার অভিযোগে তাকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয় ১৫/২০ জন লোক গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়। এ সময় রাসেল নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

চান্দিনা থানা পুলিশ জানায়, স্থানীয় রাসেল তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কথা বললে আহত আশিকুর রহমান পুলিশের ভয়ে হাসপাতালে যেতে চাননি। পরে বাধ্য হয়েই তাকে বাড়িতে পরিবারের কাছে পৌঁছে দেয়। এদিকে শনিবার ভোরে মারাত্মক অসুস্থ হয়ে পড়ায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খাঁন বলেন, ঘটনাটি চান্দিনা বাস স্টেশন হলেও সেটি দেবিদ্বারের উপজেলাধীন বাগুর শান্তিনগর সীমান্তে পড়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। সীমান্ত জটিলতার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয়দের পিটুনিতে নিহত যুবলীগ নেতা হত্যা মামলার আসামি
গণপিটুনি দিয়ে হত্যা কী ধরনের অপরাধ, এর সাজা কী
সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি, পিটুনিতে এক ‘চোর’ নিহত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি