ছারপোকার ওষুধে বিষক্রিয়ায় একসঙ্গে দুই বোনের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জানুয়ারি ২০২৩, ১৮:৩৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৯:৪২

চট্টগ্রামে বিষপানে দুই বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার নিজ বাসায় এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন রাহিমা আক্তার (২৪) ও তার ছোট বোন ফজিলা আক্তার (১৬)। তারা ওই এলাকার মো. ইদ্রিস আলীর মেয়ে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, বিকালে দুই বোনকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। অজ্ঞাত কারণে দুই বোনের বিষপানে মৃত্যু হয়েছে বলে স্বজনরা আমাকে জানিয়েছেন।

তাদের বোন নাজমা আক্তার দাবি করেন, ঘরে বুধবার ছারপোকার ওষুধ দেওয়া হয়েছিল। এসব ওষুধে বিষক্রিয়া হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

ইপিজেড থানার ওসি আবদুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ছারপোকার ওষুধে বিষক্রিয়া হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনরা দাবি করছেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।

প্রতিবেশী মেহেদী হাসান দাবি করেন, ঘরে ছারপোকা মারার জন্য দেওয়া বিষে তাদের মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। নিহত দুই বোন পোশাক কারখানায় কাজ করতেন। এরমধ্যে রহিমা আক্তার বিবাহিত। তার স্বামী মো. মনির সৌদি প্রবাসী। তার পাঁচ বছরের একটি বাচ্চা রয়েছে। ফজিলা আক্তার অবিবাহিত। তিনিও পোশাক কারখানায় চাকরি করেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি