পাকিস্তানের মাওলানার আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

গাজীপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৩, ০৯:৩৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০৯:৩৯

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ান দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা জিয়া বিন কাসিম।

তবে এবারও ইজতেমায় আসছেন না বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ আহমদ কান্ধলভী। তিনি না এলেও তার তিন ছেলে ও জামাতা এসেছেন। দ্বিতীয় পর্বের ইজতেমায় জুমার নামাজ ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সা’দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এ পর্বের বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের মাওলানার আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

শুক্রবার সকাল ১০টায় তালিম করবেন মাওলনা ইউসুফ কান্ধলভী, তার বয়ান বাংলায় অনুবাদ করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। জুমার নামাজের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম, আছরের নামাজের পর বয়ান করবেন মাওলানা সা’দ-এর মেজো ছেলে সাইদ বিন সাদ কান্ধলভী, তার বয়ান বাংলা করবেন মুফতি আজিম উদ্দিন। মাগরিবের নামাজের পর বয়ান করবেন ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী, তার বয়ান বাংলা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

তিন ভাই ছাড়াও তাদের সঙ্গে আসা মাওলানা সা’দের জামাতা মাওলানা হাসানসহ সাত জনের একটি জামাত ইজতেমা ময়দানে বিদেশি তাবুতে শীর্ষস্থানীয় শুরা সদস্যদের সঙ্গে অবস্থান করছেন।

পাকিস্তানের মাওলানার আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

শনিবার ফজরের নামাজের পর ভারতের মাওলানা ইয়াকুব, জোহরের নামাজের পর তুর্কির মাওলানা ওমর, আছরের নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী ও মাগরিবের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার।

রবিবার (২২ জানুয়ারি) ফজরের নামাজের পর বয়ান করবেন বাংলাদেশি মুরসালিন, হেদায়েতি বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। আখেরি মোনাজাতও পরিচালনা করবেন তিনি।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিছুর রহমান জানান, দ্বিতীয় পর্বের ইজতেমায় ইতিমধ্যে ৫৪টি দেশের চার হাজার বিদেশি মুসুল্লি এসেছেন। ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের ১৮টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
অধীনস্তদের সঙ্গে সদাচরণের নির্দেশ দেয় ইসলাম  
ইসলামে নাগরিকের নিরাপত্তার গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো অপরাধ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ