আইনজীবীর সঙ্গে একান্তে কথা বলেছেন বাবুল আক্তার, রিমান্ড নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২২ জানুয়ারি ২০২৩, ২১:৪৬আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২২:২৪

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর ইনচার্জ এসপি নাইমা সুলতানার করা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের আদালত এ আদেশ দেন।

এদিকে, আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বাবুল আক্তারকে তার আইনজীবীদের সঙ্গে একঘণ্টা একান্তে কথা বলারও অনুমতি দেন।

বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা উত্তর বিভাগের পরিদর্শক আরিফুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রবিবার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করেন।

তিনি আরও বলেন, আমরা বাবুল আক্তারের সঙ্গে একঘণ্টা একান্তে কথা বলার অনুমতি চেয়েছিলাম। আদালত তা মঞ্জুর করে সহকারী পুলিশ কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে একঘণ্টা কথা বলার অনুমতি দেন। আমরা তার সঙ্গে মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলেছি।

২০২২ সালের ১৭ অক্টোবর নগরের খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে পিবিআই মেট্রো অঞ্চলের প্রধান নাইমা সুলতানা মামলাটি করেন।

মামলায় বাবুল আক্তার ছাড়াও তার ভাই মো. হাবিবুর রহমান লাবু, বাবা আব্দুল ওয়াদুদ মিয়া ও প্রবাসে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনকে আসামি করা হয়। বাবুল আক্তারসহ আসামিরা মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করার অভিযোগ এনে এই মামলা করা হয়। বাবুল আক্তার বর্তমানে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাগারে আছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
তনু হত্যায় ডিএনএ পরীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
প্রেমিক অন্যজন, ভুলে নিজের শ্যালককে হত্যা করে লাশ গুম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে