ভাড়া নিয়ে তর্কের সময় হাতে জুতা নেওয়ায় বাড়িওয়ালাকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৩, ২০:৪৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২০:৪৫

বকেয়া বাড়ি ভাড়া নিয়ে বাগবিতণ্ডার সময় জুতা দিয়ে মারতে চাওয়ায় বাড়িওয়ালা শিরিনা বেগমের (৬০) গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন ভাড়াটিয়া আমিন মিয়া (২৬)। হত্যার কথা স্বীকার করে রবিবার (২২ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরেফিন আহমেদ হ্যাপির আদালতে এ জবানবন্দি দেন তিনি।

নিহত শিরিনা বেগম পৌর শহরের মধ্য মেড্ডার সবুজ আলীর স্ত্রী। সোমবার  (২৩ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন। 

জবানবন্দির বরাত দিয়ে সোহরাব আল হোসাইন বলেন, ‘পৌর এলাকার মধ্য মেড্ডার মৃত হিরা মিয়ার ছেলে আমিন মিয়া একই এলাকার সবুজ আলীর বাড়িতে মাসে ১৪০০ টাকায় টিনের ঘরে ভাড়া থাকেন। বাড়ির মালিক সবুজ আলী পরিবার নিয়ে পাশে আরেকটি বাড়িতে থাকেন। তিন মাস ধরে আমিন মিয়া বাসা ভাড়া দিচ্ছিলেন না। গত শনিবার সকালে সবুজ আলীর স্ত্রী শিরিনা বেগম ভাড়া আনতে যান। আমিন মিয়ার কাছে তিন মাসের ভাড়া ৪২০০ টাকা চান শিরিনা। এ নিয়ে দুজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শিরিনা বেগম জুতা খুলে আমিনকে মারতে যান। তখন আমিন গামছা দিয়ে শিরিনার গলায় পেঁচিয়ে ধরলে মারা যান। পরে লাশ লেপে মুড়িয়ে শয়নকক্ষের খাটের নিচে রেখে দরজায় তালা দিয়ে চলে যান আমিন।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় শিরিনা বেগম বাসায় না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। বিকালে আমিনের ঘরের দরজা খোলা দেখেন শিরিনার ছেলে। পরে খাটের নিচে লেপে মোড়ানো অবস্থায় শিরিনাকে দেখতে পান। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আমিনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় আমিনসহ চার জনের নামে হত্যা মামলা করে শিরিনার পরিবার। রবিবার বিকালে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন আমিন।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম