রাঙামাটিতে দুই পক্ষের গোলাগুলিতে জেএসএস সদস্য নিহত

জিয়াউল হক, রাঙামাটি
২৬ জানুয়ারি ২০২৩, ০১:১৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০১:১৯

রাঙামাটির কাপ্তাই পাহাড়ে দুই আঞ্চলিক দলের গোলাগুলিতে জেএসএসের এক কর্মী নিহত হয়েছেন। 

উপজেলার রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত গোলাগুলির এ ঘটনা ঘটে। এ সময় জেএসএসের (সন্তু লারমা) সদস্য সম্রাট ( ৩২) নিহত হয়েছেন। 

রাতে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।

ওসি বলেন, রাইখালী ইউনিয়নের গংগ্রিছড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) এবং এমএনপি (মগ) পার্টির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টহলদল ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করে। রাত ১১টার দিকে তার লাশ চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়। বর্তমানে লাশটি পুলিশের হেফাজতে রয়েছে।

উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলির ঘটনা জানতে পেরেছি। সেখানে একজন নিহত হয়েছেন। 

/এএম/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী