কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতির পদত্যাগ

কুমিল্লা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৩, ১৪:১৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৪:১৭

কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতির পদ থেকে থেকে পদত্যাগ করেছেন সাইফুল আলম রনি। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি। ১৬ জানুয়ারি পদত্যাগপত্রটি জমা দিলেও আলোচনায় আসে তার কয়েকদিন পর।

পদত্যাগপত্রে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনকে উদ্দেশ করে তিনি লেখেন, আমি দীর্ঘদিন ধরে কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ব্যক্তিগত সমস্যার কারণে এই পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করছি। আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করতে আপনার যেন সুমর্জি হয়। 

এ বিষয়ে কুমিল্লা ক্রিকেট কমিটির সদস্য সচিব নাসিম ইউসুফ রেইন বলেন, ২০১৮ সালে কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি হওয়ার পর থেকে তিনি বড় তিনটি টুর্নামেন্টের আয়োজন করেছেন। তার পদত্যাগে তৃণমূল ক্রিকেটের ক্ষতি হয়ে যাবে।

সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম সোহেল বলেন, ২০০০ সালের পরে বলা যায়, কুমিল্লার ক্রিকেট ঘুমিয়ে ছিল।  সাইফুল আলম রনি কুমিল্লার হারোনো ক্রিকেটের ঐতিহ্য ফিরিয়ে এনেছেন। আশা করবো, রনি তার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবেন।

কুমিল্লা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মুকিত টিপু বলেন, সাইফুল আলম রনি কুমিল্লার ক্রিকেটকে গুছিয়ে এনে আজ এই জায়গায় দাঁড় করিয়েছেন।

বিসিবির সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু বলেন, নভেম্বর-ডিসেম্বর গেলো, জানুয়ারি যাচ্ছে- কুমিল্লা স্টেডিয়ামে ক্রিকেটের কোনও আয়োজন নেই। এই সময়ে আবার রনির পদত্যাগের খবরটা শুনতে ভালো লাগেনি।

এ বিষয়ে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন বলেন, অফিসিয়ালি এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই। যিনি পদত্যাগ করেছেন বলা হচ্ছে, তার থেকে জানতে পারেন।

/এফআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের