‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যু পুরোপুরি মৃত, তা নিয়ে রাজনীতি করছে বিএনপি’

চাঁদপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫৮

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরি মৃত, আর মৃত ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেছেন, ‘যেকোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার আছে। কিন্তু যে ইস্যু মৃত, তা নিয়ে রাস্তায় নামাটা ঠিক নয়। এটা সঠিক কাজ কিনা, এটাও তাদের ভেবে দেখতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা পুরোপুরি মৃত এবং তা বহুদিন ধরেই মৃত। বিএনপিই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে নষ্ট করে ফেলেছে। তারা পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, যা আদালত ও জনগণ দ্বারা প্রত্যাখ্যান হয়েছে। এখন আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অনৈতিক ও অযৌক্তিক।’

শনিবার (২৮ জনুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধী ও অসহায়দের জন্য ভাতা চালু করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‌‘এখন প্রতিবন্ধীরা ভাতা পাচ্ছেন। তারা নানা সুযোগ-সুবিধা ভোগ করছেন।’

সব সময় জনগণের রায় মেনে নিতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা করছি। সব সময় জনগণের রায় মেনে নিতে হবে। আওয়ামী লীগ অতীতেও জনগণের রায় মেনে ক্ষমতায় এসেছে। ভবিষ্যতেও জনগণ যে রায় দেবে তা মেনে নেবে।’

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/এএম/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী