কেন্দ্রের পরিবেশ দেখে স্বামীকেও ভোট দেননি ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৩

ভোটকেন্দ্রে ভোটাররা না এসে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের নিখোঁজের ঘটনায় নীরব প্রতিবাদ করেছেন বলে মন্তব্য করেছেন ওই প্রার্থীর স্ত্রী মেহেরুন্নেছা মেহেরিন। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে নির্বাচন শেষ হওয়ার কয়েক মিনিট আগে আশুগঞ্জ সদরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মেহেরিন দাবি করেন, ‘এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিখোঁজ। কর্মীদের হয়রানি করে এলাকা থেকে দূরে রাখা হয়েছে। সাধারণ ভোটাররা ভোট দিতে এলেও সরকার দলীয় লোকজন বোতাম চেপে দিচ্ছে। কেন্দ্রের পরিবেশ, এমন অবস্থা ছিল, আমি নিজের ভোটটি দেওয়ারও ইচ্ছে পোষণ করিনি।’ পরে তিনি ভোট না দিয়ে আশুগঞ্জ সদরের শ্রম ও কল্যাণ কেন্দ্র থেকে ফিরে আসেন। এই অবস্থায় ভোট স্থগিতের দাবিও জানিয়েছিলেন তিনি।

তিনি দাবি করেন, ‘আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি, জোর করে ভোট দেওয়ার সময় সরকার দলীয় লোককে আটক করলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। এজেন্ট দেওয়া হলেও তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এমতাবস্থায় ভোটের ফলাফল কী হবে তা সবারই জানা।’

নির্বাচনের ফলাফল নিয়ে আইনি কোনও পদক্ষেপ নেবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কোনও মন্তব্য করেননি। এ সময় তিনি তার স্বামী নিখোঁজ আবু আসিফ আহামেদের সন্ধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আসিফ আহমেদ গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী