এক ঘণ্টার ব্যবধানে আ.লীগ-বিএনপির পাশাপাশি সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫২ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৭

চট্টগ্রামে এক কিলোমিটারের মধ্যে সমাবেশ করবে আওয়ামী লীগ ও বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে সমাবেশ করবে বিএনপি। অন্যদিকে, নূর আহমদ সড়ক থেকে এক কিলোমিটার দূরে নগরের আন্দরকিল্লা চত্বরে বিকাল ৩টায় শান্তি সমাবেশের ডাক দিয়েছে নগর আওয়ামী লীগ।

বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশকে সফল করতে ১০ দিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছে চট্টগ্রাম বিএনপি। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নিচ্ছেন।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরও উপস্থিত থাকবেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিনসহ দলের সিনিয়র নেতারা।

আর আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সমাবেশে নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

দুই রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুটি রাজনৈতিক দল পৃথক স্থানে সমাবেশ করছে। আশা রাখছি অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এরপরও যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

/আরআর/
সম্পর্কিত
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক, বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
অসহায় ব্যক্তিকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা, যে আহ্বান জানালেন নাগরিকদের প্রতি
প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা, যে আহ্বান জানালেন নাগরিকদের প্রতি
বাংলাদেশের বিপক্ষে সময় নষ্ট করার শাস্তি পেলেন আফগান ক্রিকেটার
বাংলাদেশের বিপক্ষে সময় নষ্ট করার শাস্তি পেলেন আফগান ক্রিকেটার
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক, বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক, বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি