কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 

কক্সবাজার প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৪ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২২

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঈদগাঁও স্টেশনের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।

ঈদগাঁও থানার ওসি গোলাম কবির জানান, সকালে নুরুল ও দেলোয়ার স্টেশন থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কলেজ গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দুইটি হস্তান্তর করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও তার দুই সন্তানসহ নিহত ৫
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
সর্বশেষ খবর
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে