একুশে ফেব্রুয়ারিতে চট্টগ্রামে যান চলাচলে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৬

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে যানবাহন চলাচলে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগ। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) স্পিনা রানী প্রামাণিক বাংলা ট্রিবিউনকে জানান, ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য সরকারিভাবে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে। 

নির্দেশনায় বলা হয়, ২০ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে নগরীর তিনপুল থেকে আমতল, আমতল থেকে নিউ মার্কেট, নিউ মার্কেট থেকে আমতল এবং সিনেমা প্যালেস থেকে রাইফেল ক্লাব রোডে সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তিনপুল মোড় থেকে শিক্ষা অফিস হয়ে আমতল পর্যন্ত একমুখী যান চলবে।

এছাড়া নিউ মার্কেট, আমতল, তিনপুল ও সিনেমা প্যালেস মোড়ে ডাইভারশন দেওয়া হবে। 

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের ওয়াসা-কাজীর দেউরী-নেভাল ক্রসিং-লাভ লেন-বৌদ্ধ মন্দির-বোস ব্রাদার্স-রাইফেল ক্লাব হয়ে আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে। রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করা যাবে।

এছাড়া অন্যদিক থেকে আসা গাড়ি নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউ মার্কেট মোড় এবং তিনপুল (গোলাম রসুল মার্কেটের সামনে) ড্রপিং জোন হিসেবে ব্যবহার করা যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠানস্থলে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা আমতল থেকে পায়ে হেঁটে শহীদ মিনারে এসে ফুল দিয়ে পুনরায় আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবলী রোড হয়ে ফিরবেন। নিউ মার্কেট ও তিনপুল ড্রপিং জোন হিসেবে ব্যবহারকারীরা পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ফের উক্ত ড্রপিং জোনগুলোতে গিয়ে গাড়িতে উঠবেন।

/আরআর/
সম্পর্কিত
বিদায়ের সুর বইমেলায়: শেষ সময়ে বেচাকেনা বাড়ার আশা
ছুটির দিনে দর্শনার্থী বেশি হলেও বেচাকেনা কম, হতাশ বিক্রেতারা
দুর্বল প্রস্তুতি নিয়েই শুরু হয়েছে অমর একুশে বইমেলা 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে