মিতু হত্যা

বাবুল আক্তারসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৮

চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে আজ এই মামলায় শুনানি হয়নি।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, মিতু হত্যা মামলায় সাত জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন।

বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, মিতু হত্যা মামলায় আজ চার্জ গঠন হয়নি। আগামী ১৩ মার্চ এ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

গত বছরের ১৩ সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ সাত জনকে আসামি করে আদালতে দুই হাজার ৮৪ পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই অভিযোগপত্র গত ১০ অক্টোবর গ্রহণ করেন আদালত।

সাত আসামির মধ্যে বাবুল আক্তার, মো. মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম, শাহজাহান মিয়া ও আনোয়ার হোসেন কারাগারে। এহতেশামুল হক ভোলা জামিনে রয়েছেন। এ ছাড়া মো. কামরুল ইসলাম শিকদার মুসা ও মো. খাইরুল ইসলাম কালু নামে দুই আসামি পলাতক আছেন। ২০১৬ সালের ৫ জুন নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু।

/এফআর/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
কারামুক্ত হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার
মিতু হত্যা মামলাএসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে নেই বাধা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী