টেকনাফ সৈকতে ভেসে এলো মৃত ডলফিন ও রাজকাঁকড়া

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪০

কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এসেছে ইরাবতি প্রজাতির মৃত একটি ডলফিন। পাশাপাশি মৃত একটি কচ্ছপ ও রাজকাঁকড়া ভেসে আসে। 

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তারা মৃত প্রাণীগুলো উদ্ধার করে সৈকতের এক পাশে মাটি চাপা দিয়েছেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. তরিকুল ইসলাম।

তবে কীভাবে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। কয়েকদিন আগে প্রাণীগুলো মারা গেছে। এ নিয়ে গত তিন মাসে কক্সবাজার সমুদ্র উপকূলে অন্তত ৩২টি সামুদ্রিক কচ্ছপ ও তিনটি ডলফিনসহ বিভিন্ন প্রাণী মারা গেছে।

সায়েন্টিফিক অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, ‘টেকনাফের সাগর জানালা রিসোর্টের সামনের সৈকত থেকে একটি ইরাবতি প্রজাতির মৃত ডলফিন ছাড়াও অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ ও রাজকাঁকড়ার মৃতদেহ পাওয়া যায়। ডলফিনটির দৈর্ঘ্য ৮ ফুট ৩ ইঞ্চি এবং ওজন প্রায় ৮০ কেজি। দেহে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে পচন ধরেছে। তাই ময়নাতদন্ত সম্ভব হয়নি। ডলফিনটি সৈকতের পাশে মাটি চাপা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে গত বৃহস্পতিবার কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে একটি মৃত কচ্ছপ উদ্ধার করা হয়। গত ৯ ফেব্রুয়ারি ইনানী সৈকতের শফিরবিল এলাকা থেকে একটি ইরাবতি ডলফিন ও কচ্ছপ উদ্ধার করা হয়েছিল। কীভাবে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুয়াকাটা সৈকতে আবার মৃত ডলফিন, দড়ি দিয়ে লেজ বাঁধা
শুকাচ্ছে নদী, বাড়ছে দূষণ: বাংলাদেশে বিলুপ্তির পথে ডলফিন
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি