গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশু গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে নিজাম উদ্দিনের (৪০) বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুরাদ-এ-মওলা সোহেলের আদালতে এ মামলা করা হয়।

লিগ্যাল এইডের সহযোগিতায় মামলাটি করেন ভুক্তভোগী শিশুটির মা। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রানা ধর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ২০২২ সালে ২৫ এপ্রিল নিজ ঘরের ১৩ বছর বয়সী গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে এ মামলা করা হয়। মামলায় আসামি করা হয় বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন। ধর্ষণের পর থেকে ভিকটিমের তলপেটে ব্যথা অনুভব হয়। পরে ব্যথা বেশি অনুভব করলে গত ১৪ ফেব্রুয়ারি বাঁশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

গত ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি ভুক্তভোগী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন ছিল। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, ধর্ষণের কারণে শিশুটির এ ব্যথা অনুভব হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী