ব্রাহ্মণবাড়িয়ার ৩ যুবকের কাছে মিললো আমেরিকার তৈরি অস্ত্র

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২১

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি অস্ত্র ও মোটরসাইকেল সহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা  হলেন- উপজেলার সোনাইমুরি পতিশ এলাকার মরহুম লোকমান হোসেনের ছেলে ফিরোজ মিয়া (৩৪), একই এলাকার কবির হোসেনের ছেলে মোহন মিয়া (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর এলাকার মরহুম আবু জাহেরের ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে, মোটরসাইকেলে করে তিন অস্ত্রধারী যুবক আসছে। এমন খবর পেয়ে সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহরাব হোসাইন ও এসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ আগে থেকে তল্লাশি বসায়। পরে তাদেরকে তল্লাশি করে আমেরিকার তৈরি একটি বিদেশি অটোমেটিক পিস্তলসহ তাদের গ্রেফতার করা হয়। জব্দ করা হয় বিদেশি পিস্তলসহ তাদের মোটরসাইকেলটি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান, তারা চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের ১৯এ ধারায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের