মারমা নারীকে ধর্ষণের বিচার ও অভিযুক্তকে গ্রেফতারের দাবি

রাঙামাটি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৬

বান্দরবানের লামায় মারমা নারীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত যুবকের বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ জেলা শাখা।

এতে বক্তব্য রাখেন আইনজীবী সুস্মিতা চাকমা, পিপিপির কেন্দ্রীয় সহ-সভাপতি থোয়াইক্য জাই চাক, চট্টগ্রাম যুব সমিতির জেলা কমিটির
সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি ম্রানু সিং মারমা। 

পিসিপির জেলা সাধারণ সম্পাদক টিকেল চাকমার উপস্থাপনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন জেলা পিসিপির সাংগঠনিক সম্পাদক রনেল চাকমা।

এতে বক্তারা বলেন, ভুক্তভোগী নারী বাড়ির পাশের খালে শাক তুলতে গিয়েছিলেন। এ সময় কায়সার নামে এক যুবক তাকে মুখ চেপে ধরে পাশে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণে বাধা দেওয়ায় তাকে হত্যার হুমকি দেয় কায়সার।

আইনজীবী সুস্মিতা চাকমা বলেন, ‘পার্বত্য এলাকায় ধর্ষণের ঘটনার বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা বেড়েই চলছে। পাহাড়ি নারীরা আজ নিজ বাড়িতেও নিরাপদ নয়। তাহলে যাবে কোথায়? অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার দাবি জানাই।’

এর আগে গত শুক্রবার দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার রাতে কায়সার (৩৫) নামে স্থানীয় এক যুবককে আসামি করে লামা থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।

লামা থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনায় জড়িত যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের