২৫ পরিবারের পানির টিউবওয়েলটি চাপলেই বেরোচ্ছে বিষ

খাগড়াছড়ি প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১৮:২২আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৮:২২

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার আলীনগর গ্রামের হাসান আলী নামে এক ব্যক্তির বাড়ির টিউবওয়েলে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বিষ প্রয়োগ করা হয়েছে।

হাসান আলীর দাবি, আজ সকালে প্রতিবেশী হারুনের স্ত্রী ও তার ছোট মেয়ে পানি আনতে গিয়ে টিউবওয়েলে চাপ দিলে পানির সঙ্গে সাদা কিছু বের হয় এবং পানি থেকে বিষের দুর্গন্ধ বের হলে সন্দেহ হয়। তারা বিষয়টি আমাকেসহ আশপাশের লোকজনকে জানালে পুলিশকে জানাই।

তিনি জানান, এলাকায় পানির সংকট থাকায় সরকারি অর্থায়নে প্রায় ১৮ বছর আগে টিউবওয়েলটি বসানো হয়। বর্তমানে এই টিউবওয়েল নিয়মিত ব্যবহার করছে ২০-২৫ পরিবারের লোকজন। এই ঘটনার জন্য তিনি প্রতিবেশী হানিফ মিয়াকে দায়ী করেন। পারিবারিক দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে হানিফ মিয়া দাবি করেন, তাদের সঙ্গে দ্বন্দ্ব থাকলেও টিউবওয়েলের পানিতে বিষ প্রয়োগের প্রশ্নই ওঠে না। কারণ এই এলাকায় পানির খুবই সংকট। তার পরিবারের লোকজনও সেখান থেকে পানি সংগ্রহ করে পানির চাহিদা মেটায় উল্লেখ করে বিষয়টি তদন্তের দাবি জানান।

পানছড়ি থানা ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ গেছে। বিষয়টি দ্রুত তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পানি কীভাবে বিষমুক্ত করা যায়, সেই চেষ্টাও চলছে।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় দুই দলের মধ্যে তীব্র গোলাগুলি
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার